,

জজবায় শোনা যাবে ঐশ্বরিয়ার কণ্ঠের গান!

news-image

শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা এবং সালমান খানের পর এবার ঐশ্বরিয়া বচ্চন । সিনেমার জন্য গান গাওয়া এখন বলিউড অভিনেতা, অভিনেত্রীদের নয়া ট্রেন্ড। সেই ট্রেন্ডেই এবার নয়া সংযোজন ঐশ্বরিয়া। শোনা যাচ্ছে, পরবর্তী সিনেমা জজবার জন্য এবার গান গাইবেন রাই সুন্দরী। পরিচালক সঞ্জয় গুপ্তার সিনেমা জজবায় মূল চরিত্রে অভিনয় করছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া l মাতৃত্ত্বকালীন অবসরের পর জজবা দিয়েই কামব্যাক করছেন বচ্চন বৌ। ঐশ্বরিয়ার কামব্যাক সিনেমায় একটু অন্যরকম কিছু থাকবে না, ততো হয় না। একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, জজবায় গানের জন্য ইতিমধ্যেই ভয়েস টেস্ট হয়ে গেছে ঐশ্বরিয়ার l পরিচালক সঞ্জয় গুপ্ত বলছেন, ঐশ্বরিয়ার গলায় সুর আছে l আর সেই কারণেই তাঁর সুরেলা গলাকে সিনেমায় ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে l যদিও, গানের বিষয়ে এখনও মুখ খোলেননি রাই সুন্দরী l তবে, নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি ঐশ্বরিয়া, সে কথা জানিয়েছেন সঞ্জয় গুপ্তা l 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা