শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনকোরা ১০

news-image


বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল 'রবি স্মার্টফোন ও ট্যাব মেলা'। প্রদর্শনীতে বিভিন্ন ব্র্যান্ডের নতুন নতুন মডেলের স্মার্টফোন প্রদর্শন করা হয়। মেলাতেই মোড়ক উন্মোচন হয় অনেকগুলোর। এগুলোর মধ্যে চমক জাগানো ১০টি নিয়ে লিখেছেন পার্থ সরকার
 

৫ ইঞ্চি ডিসপ্লের সেটটিতে আছে কোয়াড-কোর ১.৩ গিগাহার্টজ প্রসেসর, ১ জিবি র‌্যাম ও ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। চাইলে বাড়তি ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি লাগানো যাবে। মূল ক্যামেরা ৮ মেগাপিক্সেলের, তাই ভালো মানের ছবি তোলা যাবে। এ ছাড়া সেলফির জন্য আছে বিশেষ সেন্সরযুক্ত ২ মেগাপিক্সেল ক্যামেরা। ২০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারিতে এক দিনের বেশি সময় ধরে চার্জ থাকবে।

কানেক্টিভিটি সুবিধার জন্য ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৪.০ রাখা হয়েছে। গেইমিংয়ের জন্য আছে মালি ৪০০ এমপিটু জিপিইউ।

হুয়াই অনার হলিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড ৪.৪.২ (কিটক্যাট)। এ সংস্করণের দারুণ একটি সুবিধা হলো-ইমোশন ইউআই। ফলে লুকের দিক থেকে পরিবর্তনের পাশাপাশি ব্যবহারও সহজ হয়েছে।

দাম: ১২ হাজার ৭৫০ টাকায়।

ম্যাক্সিমাস আইএক্স কেইনp1

আনকোরা ১০

আইএক্স কেইনের আছে ১৩ মেগাপিক্সেল অ্যাডভান্সড এইচডি ক্যামেরা। সনি ইএক্সএমওআর সেন্সরের এই ক্যামেরার ছবিও চমৎকার। আছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা সেলফির আগের অভিজ্ঞতা পাল্টে দেবে। বাড়তি সুবিধার জন্য যোগ করা হয়েছে ৫টি মাল্টিলেয়ার কোটিং লেন্স।

সেটটির প্রসেসর ১.৩৬ গিগাহার্টজ কোয়াড-কোর, মিডিয়াটেকের এমটিকে ৬৫৮২ চিপসেট। ১২৮০ ও ৭২০ পিক্সেলের এইচডি টাচস্ক্রিন ডিসপ্লের সুরক্ষার জন্য রাখা হয়েছে 'কর্নিং গরিলা গ্লাস থ্রি'। মালি ৪০০ জিপিইউয়ের পাশাপাশি আছে ১ জিবি র‌্যাম। ৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজে মোবাইলের সব ডাটা সংরক্ষণ করবে। মোবাইলের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২। কিন্তু এই অপারেটিং সিস্টেমকে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ সংস্করণে মানোন্নয়ন করার সুবিধাও পাবেন গ্রাহকরা।

বেশি সময় মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা দিতে থাকছে ২১০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি। ডুয়াল সিম সুবিধার পাশাপাশি আছে ওটিএ, ওটিজি, ওয়্যারলেস ডিসপ্লে কাস্ট, থ্রিজি, হট নট, এফএম রেডিও ব্লু-টুথ, ওয়াই-ফাই হটস্পট এবং মাইক্রো-ইউএসবি। দাম: ১৩ হাজার ৯৯৯ টাকা।

 

এলিট ইভো এয়ার

আনকোরা ১০

২ গিগাবাইট র‌্যাম ও উন্নত মানের ডিজাইনের স্মার্টফোন এলিট ইভো এয়ার। নজরকাড়া ডিজাইনের স্মার্টফোনটিতে আছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর, মিডিয়াটেক চিপসেটের প্রসেসর। আরো আছে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ২ গিগাবাইট র‌্যাম। সেট চলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপ ৫.০ দিয়ে।

ছবি তোলার জন্য সেটের পেছনে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য আছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

স্মার্টফোনটিতে একই সঙ্গে দুটি সিম ব্যবহার করা যাবে। এ ছাড়া ওয়াই-ফাই, ব্লুটুথ সুবিধা তো আছেই।

অ্যালুমিনিয়াম বডি ও ৫.৮ মিলিমিটার পুরুর স্মার্টফোনটিতে আছে ২১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

দাম: ১৩ মাসের ওয়ারেন্টিসহ ১৪ হাজার ৬৬৬ টাকা।

গোল্ডবার্গ ইভো ভিএক্স ওয়ান

আনকোরা ১০

তুলনামূলক কম দামের ভালো সেট নিয়ে এসেছে গোল্ডবার্গ। গোল্ডবার্গ ইভো ভিএক্স ওয়ান এমনই একটি সেট। ৪ ইঞ্চি আইপিএস পর্দার সেটটিতে রাখা হয়েছে ডুয়েল-কোর ১.৩ গিগাহার্জ মানের প্রসেসর।

৫১২ মেগাবাইট (এমবি) র‌্যাম আর ৪ জিবি রমের কারণে সেটটি ঠিকঠাক ব্যবহার করা যায়। ১৭৫০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি সময় নিয়ে কাজ করতে সহায়ক হবে। পেছনে ৩.২ আর সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা সব ধরে রাখায় কাজে দেবে। অ্যানড্রয়েড ৪.৪ (কিটক্যাট) দিয়ে চলবে গোল্ডবার্গ ইভো ভিএক্স ওয়ান।

দাম: চার হাজার ৫৯৯ টাকা।

জেডটিই স্টার ওয়ান

আনকোরা ১০

৫ ইঞ্চি পর্দার সেটটিতে ফুল এইচডি ভিডিও দেখা যায়। সামনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এ ছাড়া সেলফির জন্য ৫ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা। ২ জিবি র‌্যাম থাকায় কাজের গতি নিয়ে ভাবতে হবে না। ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ চিপসেট। কোয়াডকোর ১.৬ গিগাহার্জ কর্টেক্স এ৭ মডেলের। জিপিইউ অ্যাড্রেনো ৩০৫। এর নন-রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারির ক্ষমতা ২৩০০ এমএইচ। ৪জি সমর্থিত এই সেটটি কেবল কালো রঙে পাওয়া যাচ্ছে।

দাম: মেলায় সেটটি দেখানো হলেও এর দাম জানা যাবে আগামী মাসের প্রথম সপ্তাহে। এখন চলছে অগ্রিম বুকিং। স্যামসাং জে৫

 

আনকোরা ১০

স্যামসাং 'জে৫'-এ আছে আকর্ষণীয় ক্যামেরা এবং ৫.০ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর অ্যাডভান্সড ক্যামেরা মোবাইল ফটোগ্রাফির জন্য সহায়ক। পেছনের ১৩ মেগাপিক্সেলের ক্যামেরার অ্যাডজাস্টেবল ফিচার এবং এফ স্টপ ভ্যালু ১.৯ যেকোনো আলোয় ছবি তুলতে সক্ষম। এমনকি কম আলোতেও পরিষ্কার ছবি তোলা যাবে। কারণ সামনের ক্যামেরায় ফ্ল্যাশ লাইট আছে। ৫ মেগাপিক্সেলের সামনের ক্যামেরায় আছে এলইডি ফ্ল্যাশ ও অ্যাডভান্সড ফটো সেটিংস। চমৎকার সব ছবির অভিজ্ঞতা দিতে সেটটির জুড়ি নেই।

১.৫ জিবি র‌্যাম ছাড়াও কোয়াড-কোর শক্তির প্রসেসর। গ্যালাক্সি জে৫-এ ব্যাটারি ২৬০০ এমএএইচ-এর। দাম: ১৮ হাজার ৯০০ টাকা

 

অপ্পো আর ৭

অপ্পো আর ৭-এর ভেতরে সাধারণ সিমের পাশাপাশি একটি ন্যানো সিম ব্যবহারের সুযোগ আছে। ৫ ইঞ্চি আইপিএস ক্যাপাসিটিভ এইচডি অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে কর্নিয়া গরিলা গ্লাস ৩। সেটটির ভিউ অ্যাঙ্গেলও চমৎকার। পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। কর্টেক্স এ৫৩ সিরিজের দুটি প্রসেসরের একটি কোয়াডকোর ১.৫ গিগাহার্জ এবং আরেকটি ১.০ হার্জ। ৩ জিবি র‌্যাম থাকায় অনেক কাজ একসঙ্গে করা যাবে। ২৩২০ অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি দেবে দিনভর চার্জ থাকার নিশ্চয়তা। ০-৭০ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র ৩০ মিনিট। দাম : ৬৩ হাজার টাকা।

 

সিম্ফনি জেড সিক্স

ডিজাইনের দিক থেকে এগিয়ে সিম্ফনি জেড সিক্স। এই সেটে ব্যবহার করা হয়েছে সিএনডি ডায়মন্ড কাটিং টেকনোলজি। হালকা ও স্মার্ট গঠনের কারণে এই সেট অন্যগুলোর চেয়ে আলাদা। জেড সিক্স-এ আছে অ্যালুমিনিয়ামের কোটিং। তাই দেখতে বেশ আকর্ষণীয়।

সেটটির ৫ ইঞ্চি পর্দায় ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। ভিডিওর মান বেশ উন্নত। গরিলা গ্লাস থাকায় পর্দায় স্ক্যাচ হবে না। সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে-পেছনে ১৩ আর সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। অটোফোকাস আর ফ্ল্যাশলাইট তো আছেই। উন্নত সেন্সর থাকায় ছবি ও ভিডিও ভালোভাবে ধারণ করা যায়। এ ছাড়া রিডাকশন, সেলফ টাইমার ইত্যাদি অপশনের সঙ্গে 'জেড সিক্স' ক্যামেরায় ফেস বিউটি মোড, প্যানারমা মোড, মাল্টি অ্যাঙ্গেল ভিউ মোডও আছে।

দ্রুতগতির সেটটিতে আছে অক্টাকোর প্রসেসর। সেটটিতে গতিও ভালো, কারণ র‌্যাম দুই জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড কিটক্যাট। ললিপপ সংস্করণে হালনাগাদ করা যাবে।

সোনালি, ধূসর ও সাদা-বাজারে এই তিন রঙে পাওয়া যাচ্ছে। ডুয়েল সিমের মধ্যে একটি বড় ও একটি মাইক্রো সিম লাগানো যাবে। আছে ২০৫০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি।

দাম: ১৪ হাজার ৯৯০ টাকা।

স্টাইলাস ০৬৫

এসিআই মোবাইল প্রথমবারের মতো বাজারে আনে স্টাইলাস ০৬৫ স্মার্টফোন। এতে আছে ১.৪ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি রমের ফোনটি চলবে অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪.২-এ। ৫ ইঞ্চি পর্দার সেটটি মুভিপ্রেমীদের চাহিদা মেটাবে। সেটটির পেছনে ৮ ও সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৪০০০ অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। চার্জ হবে দ্রুত। ওটিএ, ওটিজি সুবিধাসম্পন্ন। দাম: ১২ হাজার ৫৯০ টাকা।

 

কন্টিগো জিএস ৫৫

৫.৫ ইঞ্চি পর্দার ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর সুবিধার সেটটিতে একসঙ্গে দুটি সিম ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড কিটক্যাটের ৪.৪.২ সংস্করণে চলা সেটটিতে রয়েছে এক গিগাবাইট র‌্যাম, আট গিগাবাইট ইন্টারনাল মেমোরি, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। রাতের বেলায় ভালো ছবি তোলার জন্য সেটটির সামনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ আট মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এ ছাড়া সেলফির জন্য আছে অ্যাঙ্গেল অব ভিউ সুবিধার তিন মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বেশি সময় মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা দিতে সেটটিতে ব্যবহার করা হয়েছে ২৫০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি।

দাম: আট হাজার ৭১৫ টাকা।