বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সেমিতে ওঠার ম্যাচ আজ

news-image

ভুটানের ফুটবলও এগিয়েছে আর সেই এগোনো দেখে নাকি একটু বিস্মিতই হয়েছেন সাইফুল বারী। সেমিফাইনালে উঠতে হলে আজ বাংলাদেশকে সেই বিস্ময় চাপা দিতে হবে। ভুটানের উত্থানকে লঘু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মতো বাংলাদেশের ফুটবল বিস্ফোরণের খবর ছড়িয়ে দিতে হবে এই অনূর্ধ্ব-১৯ দলকেও। এই অঞ্চলের অনূর্ধ্ব-১৯ ফুটবলের লড়াই হচ্ছে প্রথমবারের মতো। কাঠমাণ্ডুর আনফা একাডেমিতেও প্রথম বসেছে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর। অতিথি দলগুলোর জন্য এখানে বড় সুবিধা হলো দশরথ স্টেডিয়ামের মতো এখানে নেপালি দর্শক-সমর্থকদের বাঁধভাঙা জোয়ার বইবে না। দশরথের সেই জোয়ারে অতীতে অনেক শক্তিশালী দলের শক্তি লঘু হয়ে গিয়েছিল।বাংলাদেশের সেমিতে ওঠার ম্যাচ আজ সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য এটা সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর। ভুটান যতই এগিয়ে যাক, বাংলাদেশের কোচ সাইফুল বারীর বিশ্বাস বাংলাদেশের খেলোয়াড়দের ফুটবল-মেধা তাদের চেয়ে বেশি। আজ প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে সেটা মাঠে প্রমাণের জন্য কোচ চাইছেন সুযোগগুলোর সদ্ব্যবহার, ‘আমরা ভালো খেলে গোল করতে না পারলে লাভ নেই। তাই আমি খেলোয়াড়দের পায়ে গোলের দক্ষতা দেখতে চাই। ঢাকায় দুটি প্র্যাকটিস ম্যাচে দেখা গেছে অনেক সুযোগ তৈরি করার পর এক গোল করে পেয়েছে। সেরকম হলে আমাদের জন্য ম্যাচটা কঠিন হয়ে যাবে। সুযোগগুলোকে যত বেশি গোলে রূপান্তর করা যায়, সেটাই হবে আমাদের লক্ষ্য।’ সুযোগ নষ্টের রোগ সিনিয়র জাতীয় দলে ভয়াবহ। তা যেন এই তরুণদের মধ্যে সংক্রমিত না হয় সেটাই বাংলাদেশ কোচের চাওয়া। সিনিয়র দলের মতোই ৪-৩-৩ ফরমেশনে খেলবে এই বয়সভিত্তিক দলটি। মাঝমাঠে খেলবেন অধিনায়ক মাশুক মিয়া, বিপলু ও বাপ্পি আর ফরোয়ার্ড ত্রয়ী হলেন ইব্রাহিম, রোহিত ও মান্নাফ রাব্বি। পরিকল্পনা অনুযায়ী দুই উইঙ্গার মোহামেডানের ইব্রাহিম ও বিকেএসপির রোহিতের ওপর বেশি ভরসা করছেন কোচ, ‘ভুটানের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে, তাদের বিপক্ষে ভালোভাবে উইং-প্লে করতে পারলে আমাদের সুযোগ তৈরি হবে। স্ট্রাইকার হিসেবে রাব্বির জন্যও এটা প্রথম বড় চ্যালেঞ্জ।’ রহমতগঞ্জের এই তরুণ স্ট্রাইকার প্রিমিয়ার লিগে প্রায় সব বড় দলের বিপক্ষে গোল করে নিজের ক্ষমতা দেখিয়েছেন। সেই সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে আজ প্রথম চ্যালেঞ্জে ভুটানের মুখোমুখি এই স্ট্রাইকার। তবে ভুটানও হাত-পা গুটিয়ে বসে থাকবে না। তারা চেষ্টা করবে প্রেসিং ফুটবল খেলে বাংলাদেশের বিল্ডআপ ফুটবলে বাদ সাধতে। সে ক্ষেত্রে কী করণীয় হবে, তার চর্চাও হয়েছে গতকালের প্র্যাকটিসে। ভুটান প্রথম ম্যাচে ৩-১ গোলে নেপালের কাছে হারলেও বাংলাদেশ কোচ ভুটানকে সহজ মানছেন না, ‘এই টুর্নামেন্টে কোনো দলই সহজ নয়। অনূর্ধ্ব-১৬তে যেমন ৪/৫ গোল খেয়েছে অনেক দল। এই টুর্নামেন্টে সেরকম দল নেই, আফগানিস্তান-মালদ্বীপও অনেক ভালো দল। নেপালি ফরোয়ার্ড বিমলের অসাধারণ পারফরমেন্সের সঙ্গে ভুটান পেরে ওঠেনি।’ এই ম্যাচে তারা চেষ্টা করবে অলআউট খেলে বাংলাদেশকে হারাতে, হারলেই যে বাদ পড়ে যাবে টুর্নামেন্ট থেকে। এ জন্য বাংলাদেশ তিন ফুটবলারকে বিশেষভাবে চিহ্নিত করেছে এবং তাদের জন্য বিশেষ কৌশলও ঠিক করেছে। আসলে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বাংলাদেশের কোচ, ‘এই ম্যাচ জিতলেই যখন আমাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়, তখন আক্রমণাত্মক খেলে গোল বের করাটাই মূল উদ্দেশ্য। আবার সেটা করতে গিয়ে শুরুতে গোল হজম করলেও বিপদ পড়ে যাব।’ খেলোয়াড়দের মনে অবশ্য বিপদের বিন্দুমাত্র আশঙ্কা নেই। দলের অধিনায়ক মাশুক মিয়ার যেন তর সইছে না, ‘ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচটাই আমাদের জন্য ফাইনাল। খেলোয়াড়রা সবাই খেলার জন্য তৈরি। অনূর্ধ্ব-১৬ দলের সাফল্যের পর সবার মধ্যে নতুন উদ্দীপনা কাজ করছে। আমরা পারব-এই বিশ্বাসটা ফিরেছে নিজেদের মধ্যে।’ ছোটদের সাফল্য অনূর্ধ্ব-১৯ দলকে আত্মবিশ্বাসী করেছে, নতুন করে উজ্জীবিত করেছে। তাই নেপালের উচ্চতা কিংবা নেপালের কৃত্রিম ঘাসের মাঠ বাধা হয়ে দাঁড়ালেও পাল্টে যাওয়া বাংলাদেশের সামনে এসব উড়ে যাওয়ার কথা। আজ যে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার ম্যাচ!

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক