,

রাজধানীতে কিশোরী গণধর্ষণের শিকার

news-image

প্রেমিকের সঙ্গে ঢাকায় বেড়াতে এসে কাওরানবাজারের বস্তিতে এক তরুণী (১৬) গণধর্ষণের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীর প্রেমিক গা-ঢাকা দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ওই কিশোরী ময়মনসিংহের ত্রিশাল থেকে তার এক বয়ফ্রেন্ডকে নিয়ে কাওরানবাজারের বস্তির পাশে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে। কাওরানবাজারের বস্তির একটি ঘরে চার পাঁচজন বখাটে ওই কিশোরীকে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরী টহল পুলিশের একটি দলকে বিষয়টি জানায়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ওই কিশোরী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। বস্তির কোথায় তাকে ধর্ষণ করা হয়েছে তা পুলিশকে সে বলতে পারছে না। তার প্রেমিকও উধাও হয়ে গেছে। ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা