,

কারিনার বাড়িতে ক্যাটরিনা

news-image

রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন ক্যাটরিনা। তবে কখনো রণবীরের চাচাতো বোন কারিনা কাপুর খানের বাড়িতে যাওয়া হয়নি তার। তবে এবার প্রথমবারের মতো তার বাড়িতে গেলেন ক্যাটরিনা। বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, কাপুর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফকে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে বান্দ্রার কারিনা ও সাইফের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি তার। তাই পারিবারিক একটি পার্টিতে রণবীরের সঙ্গে ক্যাটরিনাকেও দাওয়াত দিয়েছিলেন কারিনা। দাওয়াত পেয়ে খুশিমনে সেখানে হাজিরও হয়েছিলেন ক্যাট। বর্তমানে ক্যাটরিনা ও সাইফ তাদের আসন্ন চলচ্চিত্র ‘ফ্যান্টম’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। বিশ্ব সন্ত্রাসের বিষয়বস্তু নিয়ে কবির খান ছবিটি পরিচালনা করেছেন। এখানে ক্যাটরিনা ও সাইফকে এজেন্টের চরিত্রে দেখা যাবে, যারা ২৬/১১ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করার মিশনে কাজ করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে