,

প্রাণহীন বাঘ কেড়ে নিলো ভ্যানচালকের প্রাণ

news-image

ইট-পাথরের তৈরি বাঘ কেড়ে নিয়েছে এক ভ্যানচালকের প্রাণ। রাজধানীর  সোনারগাঁও হোটেলের সামনে প্রান্তকুঞ্জে স্থাপিত রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্য ধসে পড়ে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুহাম্মদ আলী। রাতে বাঘের ভাস্কর্যের পাশে শরীরে পলিথিন দিয়ে ঘুমিয়ে ছিলেন মুহাম্মদ আলী। শুক্রবার ভোরে বাঘটি ধসে পড়ে তার মাথার উপর। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন তাকে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান  শহীদুল নামের এক ব্যক্তি। শহীদুল জানান, বাঘের ভাস্কর্যের পাশে রিকশাভ্যানের ওপর চালক মুহাম্মদ আলী ঘুমিয়েছিলেন। বাঘের ভাস্কর্যটি ভ্যানের ওপর কাত হয়ে পড়লে নিচে চাপা পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, নিহত ব্যক্তি একজন ভ্যানচালক। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। কয়েক দিনের বৃষ্টির কারণে ক্ষতিগ্রন্ত হয়ে ভাস্কর্যটি ভেঙে পড়ে বলে মনে করেন তিনি। নিহত মুহাম্মদ আলীর বাড়ি চাঁদপুরে। উল্লেখ্য, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে ভাস্কর্যটি বসানো হয়েছিল। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এটির দেখভাল করছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা