,

‘সন্দেহ নেই গ্রেনেড হামলায় খালেদা জিয়া-তারেক জড়িত’

news-image

‘২১ অগাস্ট গ্রেনেড হামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত ছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’ শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ওই হামলায় নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রদ্ধা জানানোর পর এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দায়ী করেন। শেখ হাসিনা বলেন, ‘সেদিন আমরা সন্ত্রাসবিরোধী র‌্যালি করতে গিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হই। যে গ্রেনেড যুদ্ধে ব্যবহার হয়, সেই গ্রেনেড আমাদের সভায় ছুড়ে মেরে হত্যা করা হয়।’

 
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ অগাস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ওই হামলায় ২৪ জন নিহত হন। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার শ্রবণেন্দ্রীয় ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়। হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টারবিদ্ধ হয়ে পঙ্গু হন অনেকে। বিভিন্নভাবে আহত হন বহু ব্যক্তি, যাদের অনেকেরই স্বাভাবিক জীবনে ফেরা হয়নি। ২০১১ সালে সিআইডি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকেও আসামি এ মামলায় সম্পূরক চার্জসিট দাখিল করে। অবশ্য অভিযোগ অস্বীকার করে ২১ অগাস্টের হামলার ‘সুষ্ঠু তদন্ত’ দাবি করে আসছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা