,

তুরস্কে বোমা বিস্ফোরণে ৮ সেনা নিহত

news-image

ডেস্ক রির্পোট : তুরস্কে সামরিক বাহিনীর একটি গাড়িতে বোমার বিস্ফোরণে ৮ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। বুধবার (১৯ আগস্ট) দেশটির সির্ত রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। খবর-বিবিসির। এ হামলার দায় কেউ স্বীকার না করলেও তুর্কি সেনাবাহিনীর দাবি, দেশটির কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিরা এ হামলা করেছে। পিকেকের সঙ্গে সরকারের দুই বছরের সাময়িক যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর তুরস্কে ফের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। 

এদিকে, একইদিনে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে পরিচিত ঐতিহাসিক দলমাবাচে প্রাসাদের বাইরে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ২ জনকে আটক করে এবং অস্ত্র ও হাতবোমা জব্দ করে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং প্রধানমন্ত্রী আহমেত দাভোতগোলু রাজধানী আঙ্কারায় ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা