,

ট্রাফিক পুলিশের কান কেটে নিল ইজিবাইক চালক

news-image

যশোরে দায়িত্ব পালনকালে ইজিবাইক চালকের হামলায় কান কাটা পড়েছে আব্দুল মান্নান নামে এক ট্রাফিক পুলিশের। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাফিক অফিসের অদূরে শহরের দড়াটানা তাজ ¯œ্যাক্স’র সামনে এ ঘটনা ঘটে। পুলিশ মান্নানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ট্রাফিক পুলিশ আব্দুল মান্নান খুলনার তেরখাদা এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে। তিনি যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় ভাড়া থেকে ট্রাফিক অফিসে কনস্টেবল (৬৭৬ নম্বর) পদে কর্মরত রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মান্নান জানান, তিনি দায়িত্ব পালনের সময় ইজিবাইকের সারিবদ্ধ হয়ে যাত্রী উঠাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে এক ইজিবাইক চালক তাকে পেছন থেকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানিয়েছেন, তার বাম কানের লতি কেটে পড়ে গেছে। এছাড়া বাম হাতে ও পাজড়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশংকামুক্ত। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন যশোরের সহকারী পুলিশ সুপার ‘ক’ সার্কেল ভাস্কর সাহাসহ পুলিশের কর্মকর্তারা। হামলাকারী ইজিবাইক চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ