,

সোনাগাজীতে ব্যবসা প্রতিষ্ঠানে যুবলীগের হামলা লুট

news-image

সোনাগাজীর মানিক প্লাজায় যুবলীগ ক্যাডারদের হামলায় সোনাগাজী মডেল থানার এসআই আমির হোসেনসহ ৮ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ ও দোকান মালিক সূত্র জানায়, বুধবার বেলা ১টায় তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ভুঞার নেতৃত্বে ১০-১৫ জন যুবলীগ ক্যাডার বধূসাজ বস্ত্রালয়ে অতর্কিত হামলা করে। হামলার একপর্যায়ে দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও দামি কাপড়সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার ভয়ে আশপাশের দোকানিরা দোকান বন্ধ করে পালিয়ে যান।


সংবাদ পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই আমির হোসেনসহ পুলিশের একটি দল এগিয়ে এলে যুবলীগ কর্মীরা তাদের ওপর হামলা করলে এসআই আমির হোসেন, ব্যবসায়ী রাশেদ, জিয়া, রিফাতসহ ৮ জনকে আহত করে। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেছেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ