,

বিয়েতে আস্থা হারিয়ে বিবাহিতরা এখন ‘সংখ্যালঘু’!

news-image

বিয়েতে আস্থা হারাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র! সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ের হার বা ম্যারেজ রেট একেবারে রেকর্ড তলানিতে ঠেকেছে। পিউ রিসার্চ সেন্টারের গবেষণা প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৫১ শতাংশ বিবাহিত। এমনও বলা হয়, এই সংখ্যাটা আরও কমে সংখ্যালঘু হতে চলেছে। অল্প বয়েসে বিয়ে করার প্রবণতাও কমেছে। গত কয়েক বছর আগেও মার্কিন নারীদের প্রথম বিয়ের বয়স ছিল গড়ে ২০ বছর তিন মাস, কিন্তু সেটা এখন বেড়ে সাড়ে ২৬ বছর। ছেলেদের ক্ষেত্রে ২২ বছর আট মাস এখন বেড়ে হয়েছে ২৮ বছর সাত মাস।

বিয়েতে এত অনীহা কেন যুক্তরাষ্ট্রে? অনেকেই বলছেন, নতুন প্রজন্মের মার্কিনিরা বিয়েকে ঝামেলা ছাড়া আর কিছুই মনে করে না। বিয়েতে ব্যক্তি স্বাধীনতা কমে যায়, খেয়াল খুশিমত কাজ করা যায় না। তা ছাড়া সঙ্গীর সঙ্গে মনের মিল প্রসঙ্গে একটা অনিশ্চিয়তা থেকে যায়। তাই বিয়েকে এড়িয়েই চলছেন মার্কিনিরা। তবে উল্টোমতও থাকছে। তাদের যুক্তি বিয়েকে এড়িয়ে চলার বিষয়টা ঠিক নয়। আসলে ব্যস্ত জীবনই এর জন্য দায়ী।সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর