,

লম্বা হতে গিয়ে এখন পঙ্গু

news-image

উচ্চতা ৫ ফুট এক ইঞ্চি। কলেজে পড়ে। বন্ধুরা তাকে বাটুল বা নাটিয়া বলে তিরস্কার করতো। তাই মনের মধ্যে জেদ ধরলো যেভাবে হোক লম্বা তাকে হতেই হবে। প্রেম নামের এই ছেলেটি চেয়েছিল মানুষের ভালবাসা।সেই আকাঙ্খা থেকেই লম্বা হওয়ার অদম্য ‌ইচ্ছা মনে জাগলো।
ভারতের মহারাষ্ট্রের কল্যাণের বাসিন্দা প্রেম সত্যি সত্যিই পায়ে অস্ত্রোপচার করলো। আর সেটাই কাল হলো প্রেমের জন্য। মানুষের ভালবাসা পাওয়া তো দূরের কথা এখন একা একা হাঁটতেও পারেন না। উল্টো এখন পরিবারের ওপর বোঝা হয়ে আছে সে। যার ভালবাসা পাওয়ার আকাঙ্খা ছিল সে এখন পরিবারের বোঝা হয়ে যন্ত্রণাল পাত্রে পরিণত হয়েছে।
প্রেমের বাবা অটোরিকশা চালক। ছেলের আব্দারে বাবা বাধ্য হন সর্বস্ব পণ করে চিকিৎসা করাতে।  প্রেমকে নিয়ে যাওয়া হয় সিয়ন হাসপাতালে। চিকিৎসক বিনতি শেঠ পর্যবেক্ষণ করে বলেন‚ প্রেম এপেইফিজিয়াল ডিসপ্লাসিয়া রোগে আক্রান্ত।জিনঘটিত এই রোগের জেরে বাধা পায় হাড়ের বৃদ্ধি। তিনি অঙ্গ বৃদ্ধির প্রক্রিয়া গ্রহণের সুপারিশ করেন। ২০১৩ সালের ২৫ জুন অস্ত্রোপচার করা হয় প্রেমের পায়ে। তারপর থেকে আর নিজের পায়ে হাঁটতে পারেনি সে। একের পর এক শারীরিক সমস্যা দূর করতে মোট ছ‘বার অস্ত্রোপচার করা হয়েছে।পানির মতো অর্থ ব্যয় করা হয়েছে।
প্রেমের পরিবারের দাবি‚ এই বিপত্তির জন্য দায়ী চিকিৎসক বিনতির ভুলভাল চিকিৎসা। অন্যদিকে সব দায় অস্বীকার করে সংশ্লিষ্ট চিকিৎসকের দাবি‚ প্রেমের বাঁ পায়ে অস্ত্রোপচারের পরে সংক্রমণ হয়ে যায়। এবং প্রেম চিকিৎসকের পরামর্শ ঠিকমতো অনুসরণ করেনি। তাই‚ অস্ত্রোপচার-পরবর্তী সময়ে এই জটিলতা দেখা দিয়েছে। কিন্তু একে অপরের বিরুদ্ধে যে যতোই অভিযোগ দিক না কেন প্রেমের পায়ের যা হবার তাতো হয়েই গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট