শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ সেপ্টেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা

news-image

দু’বার তারিখ পরিবর্তনের পর ১৮ সেপ্টেম্বর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা তারিখ ধার্য করা হয়েছে। রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ১৩ আগস্ট মন্ত্রণালয়ের এক সভায় ২ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও ঈদের কারণে তা পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, ঈদুল আজহার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহার সম্ভব্য তারিখ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটিতে থাকবে। ফলে ২ আক্টোবর ঈদের মাত্র এক সপ্তাহের মাথায় পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি বাধাগ্রস্ত হতে পারে। এমনকি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সমস্যা হতে পারে। সে বিবেচনায় পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বর এমবিবিএস ও বিডিএস পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।


দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে। এছাড়া ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে। 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা