,

সেলিম আল দীন জন্মোত্সব

news-image

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বপ্নদল আয়োজন করতে যাচ্ছে ‘সেলিম আল দীন জন্মোত্সব’। আগামী ১৮ আগস্ট জাতীয় নাট্যশালায় শুরু হবে দুই দিনব্যাপী এই উত্সব।
 
সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় স্বপ্নদল পরিবেশন করবে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’। এছাড়া সকাল ৮টায় থাকবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাস যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রাসহ পুষ্পাঞ্জলি অর্পণ।
উত্সবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। 
সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এ উত্সবের উদ্বোধন করবেন। এরপর মঞ্চ সারথি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন নিয়ে আলোচনা ও ‘নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন দর্শকের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা