,

‘দায়িত্বটা সম্পূর্ন আমার পরিবারের’

news-image

গান নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্লোজ-আপ ওয়ান তারকা সংগীতশিল্পী পুতুল। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া

এখন কি কাজ করছেন?

নজরুল সংগীতের একটি অ্যালবামের কাজে হাত দিয়েছি। এর গানের কাজ শুরু করেছি বেশ কিছুদিন আগেই। এটা আমার নতুন এক অভিজ্ঞতা। আমি যে ধাঁচের কাজ করি সেখান থেকে বেরিয়ে এসে নজরুল সংগীতের কাজ। অনেক চ্যালেঞ্জিং বলতে পারেন। তবে অ্যালবামের কাজটি করতে গিয়ে খুব উপভোগ করছি। 

চলতি বছরেই আপনার দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশ হয়েছে। কেমন সাড়া পেলেন? 

এই অ্যালবামটি অনেক লম্বা সময়জুড়ে করেছি। যতটা যতœ করে কাজ করবো ততই ভাল হবে-এমনটা বিশ্বাস আমার ছিল। আর তাই হয়েছে। অনেক সাড়া পেয়েছি। আমার শ্রোতা-ভক্তরা অনেক প্রশংসা করেছেন। ফোন থেকে শুরু করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও ভাল সাড়া পেয়েছি।

স্টেজ শো কেমন করছেন?

প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন জায়গায় স্টেজ শো করছি। বলতে পারেন এটি নিয়মিত একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। খুবই ভাল লাগে এ কাজটি করতে। একসঙ্গে এত মানুষের সামনে পারফর্ম করি, তারা যে আমাদের শিল্পীদের কতটা ভালবাসেন সেটা সামনে না গেলে বোঝা যায় না। 

সম্প্রতি দেশের বাইরে গিয়েছিলেন…
হ্যাঁ, মরিশাস গিয়েছিলাম। সেখানেও একটি কনসার্টে অংশ নিয়েছি। সেটা অন্যরকম এক অভিজ্ঞতা। দেশের বাইরে অনেক কনসার্টে গান করেছি। কিন্তু মরিশাসের মতো এতটা উপভোগ কোথাও করিনি। 

নতুন কোন মিশ্র অ্যালবামে গান করছেন?

এখন একাধিক মিশ্র অ্যালবামে কাজ করার কথা রয়েছে। এরই মধ্যে রেকর্ডিংয়ের কাজও শেষ হয়েছে কিছুর। ঈদের আগে আরও কিছু নতুন মিশ্র অ্যালবামের কাজ করার কথা রয়েছে।

কোন চলচ্চিত্রে গান করছেন?
আমি যে ধরনের গান করি তা চলচ্চিত্রের সঙ্গে যায় না। আর সবচেয়ে বড় কথা হলো চলচ্চিত্রের গানের প্রতি আমার তেমন কোন আগ্রহ নেই বললেই চলে। 

উপস্থাপনায় অনিয়মিত হয়ে পড়লেন কেন?
আমি তো উপস্থাপনা ছেড়ে দিইনি। আগের মতো হয়তো করা হয় না। তবে বিশেষ দিন যেমনÑঈদ, বিজয় দিবস, ভাষা দিবসে কাজ করি। এই কাজটি সত্যিই আমাকে ভিন্ন  এক আনন্দ দেয়। তাই কখনো ছাড়তে পারবো না।

আগে তো ধারাবাহিক অনুষ্ঠানগুলোর উপস্থাপনা করতেন। সেখান থেকে সরে আসার পেছনে কি কোন কারণ রয়েছে?

তেমন কোন কারণ নেই। আমি নিজেই গানের কাজে সময় দিতে পারছিলাম না বলে ধারাবাহিক প্রচার চলতি অনুষ্ঠানগুলো থেকে সরে দাঁড়িয়েছি। আর তাছাড়া আমার নিজের কাছেও মনে হয়েছিল, সবাই ভাবছেন আমি গানের চেয়ে উপস্থাপনায় মন বেশি দিচ্ছি। তাই জায়গাটি থেকে সরে দাঁড়িয়েছি।

সংগীতে মাস্টার্স শেষ করেছেন। এখন আরও কি পড়াশোনা চালিয়ে যাবেন?

আমার ইচ্ছা ছিল, সংগীত নিয়েই পড়বো। আর সেটাই করেছি। অনার্স ও মাস্টার্স  দুটোই সম্পন্ন করেছি। আর  সেটা সফলতার সঙ্গে। আরও একটি ইচ্ছা আছে। আর সেটা হলো সংগীতে পিএইচডি করা। সব ঠিকঠাক থাকলে এই ইচ্ছাটাও পূরণ করবো। 

ভবিষ্যৎ পরিকল্পনা কি?
গান ছাড়া ভবিষ্যতের জন্য অন্যকিছু ভাবতে চাই না। এটাই একমাত্র পরিকল্পনা। এ বছর নজরুল সংগীতের অ্যালবামটির কাজ শেষ করতে পারলে আগামী বছর ‘পুতুল গান : ৩য় অধ্যায়’-এর কাজ শুরু করবো। এভাবে ধারাবাহিকভাবে নিয়মিত গানের সঙ্গে বাস করতে চাই। 

বিয়ে করছেন কবে?
বিয়ে নিয়ে আমি কিছুই ভাবছি না। এ দায়িত্বটা সম্পূর্ন আমার পরিবারের। তারাই ভাবছেন। ছেলে দেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সবই পরিবারের উপর নির্ভর করবে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের