,

মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর যোগদান

news-image

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাদ আছর রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন পুতুল, পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়-স্বজন মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। 

এছাড়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও এডভোকেট সাহারা খাতুন, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রী ও কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৫ আগস্টের দুর্ভাগ্যের রাতে শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং অন্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা