,

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে কাঙাল বলে কোনো শব্দ ছিল না : ইমরান

news-image

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে ‘কাঙাল’ বলে কোনো শব্দ ছিল না। অথচ, আজ দিকে দিকে কাঙালি ভোজ হচ্ছে। যাঁরা কাঙালি ভোজ করাচ্ছে, তাঁরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আজ শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা: আমরা কি ঠিক পথে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ইমরান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে এখন বাণিজ্য করা হচ্ছে। রাস্তাঘাট ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুনে। সেখানে বঙ্গবন্ধুর ছবি ছোট করে দিয়ে এলাকার মাস্তান, রংবাজরা হাসিমুখে বিশাল বড় ছবি লাগিয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকতেই আওয়ামী লীগের ভেতরের এই চাটুকার, সুবিধাবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কেমন বাংলাদেশ চেয়েছিলেন, তা মুক্তিযুদ্ধের চার মূলনীতি এবং তার ভিত্তিতে লেখা বাহাত্তরের সংবিধান দেখলেই স্পষ্ট হয়। তিনি চেয়েছিলেন সমাজতান্ত্রিক অর্থনীতি, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ। অথচ আজ সমাজে নানাভাবে বৈষম্য বেড়ে চলছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চ আয়োজিত এই সভায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক ও কলাম লেখক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, ভাস্কর রাশা বক্তব্য দেন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা