,

ঢাকায় ভর্তি কোচিং করতে এসে ধর্ষিত

news-image

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় একটি আবাসিক হোটেলে ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

রমনা থানার এসআই নাজমুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করতে তরুণী দুই মাস আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছেন। থাকেন মহিলা হোস্টেলে। যে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন, তিনি সেটির অবস্থান বলতে পারছেন না। শুধু জানিয়েছেন সেখানে লিফট আছে। তরুণীর বর্ণনা মিলিয়ে ঘটনাস্থলের পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্বপরিচিত দুই যুবক তাঁকে কৌশলে আবাসিক হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শাওন ও নিলয় নামের যুবকদের গ্রামের বাড়ি জামালপুরে। মৌচাকের হোস্টেল থেকে তরুণীকে শুক্রবার বিকেলে ডেকে নেয় তারা। মোবাইলে ফোন করে মার্কেটের সামনে যেতে বলে তাঁকে। এরপর তরুণীকে নিয়ে প্রথমে একটি ফাস্ট ফুড দোকানে যায়। সেখানে নাশতা সেরে তিনজন রিকশায় করে মালিবাগ চৌধুরীপাড়ায় পৌঁছে। আলাপ করার কথা বলেই আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে আটকে ফেলে তাঁকে। এরপর দুজন ধর্ষণ করে পালিয়ে যায়। গতকাল শনিবার সকালে তরুণী রমনা থানায় পৌঁছে অভিযোগ করেন। পুলিশ তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট