,

বিজয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদৎ বার্ষিকী পালিত

news-image

বিশেষ প্রতিনিধি : যথাযথ মর্যাদায় বিজয়নগরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪০তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গন থেকে একটি শোক র‌্যালী বের হয়। পরে র‌্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোক র‌্যালীতে বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানবীর ভইয়া, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক ভূইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা এবং  কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে স্থানীয় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াছ সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে