,

জালনোট রোধে বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করবে

news-image

images (6)বাংলাদেশে জালনোটের ব্যাপক বিস্তার রোধে বাংলাদেশ-ভারত এখন থেকে যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান বন্ধে চোরাকারবারিদের যৌথ ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও ভারতের আইন প্রয়োগকারী সংস্থা।
পুলিশ সদর দফতরে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মোখলেসুর রহমান ও এনআইএর মহাপরিদর্শক (আইজি) এস কে সিং এ তথ্য জানান।
এর আগে এনআইএর ১৫ সদস্যের প্রতিনিধি দল বুধবার ও বৃহস্পতিবার ঢাকায় পুলিশ সদর দফতরে জয়েন্ট টাস্কফোর্সের বৈঠকে অংশ নেন। এতে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
অন্যদিকে এনআইএর মহাপরিদর্শক এস কে সিং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুই দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়েন্দা সংস্থার ওই প্রতিনিধি দলটি মঙ্গলবার রাতে ঢাকায় আসে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জালনোট চিহ্নিত করতে ভালোভাবেই সক্ষম। ভারত বাংলাদেশকে জাল নোট চিহ্নিত ও পরীক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহী। যাতে উভয় দেশ সম্মিলিতভাবে জাল নোট চক্রকে প্রতিরোধে সক্ষম হয়।
অতিরিক্ত আইজিপি আরো বলেন, দুই দেশে অপরাধ দমনের ব্যাপারেও কর্মকর্তারা একমত হয়েছেন। এ কাজ সহজ করতে চোরাকারবারিদের ডাটাবেজ তৈরি করা হবে। তিনি বলেন, এটি ছিল এই টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক। গত বছরের জুলাইয়ে দিল্লিতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত আইজিপি বলেন, জালনোট পাচার, অস্ত্র ও মাদক পাচারসহ চোরাচালান বন্ধে তাদের আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে জালনোট পাচার হওয়ার ব্যাপারে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিল আসার বিষয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, জালনোট দিয়ে মানি লন্ডারিং, সন্ত্রাসবাদী কাজে অর্থায়ন ও মাদক পাচারে ব্যবহƒত হয়।
অপরদিকে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান এনআইএর আইজি এস কে সিং বলেন, ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে এ সব অপরাধীকে প্রতিরোধ করা সম্ভব। জাল নোটের বিস্তারসহ যে কোনো অপরাধ ঠেকাতে দুই দেশের সমন্বয়ে গঠিত এ টাস্কফোর্স নিয়ে আমরা আশাবাদী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা