,

ফের হাসপাতালে নায়ক রাজ্জাক

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাক আবারো হাসপাতালে। বুধবার সকালে তিনি শ্বাসকষ্ট ও ইনসোমনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে যান। হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে তাকে ভর্তি করানো হয়নি। নায়করাজের স্ত্রী রাজলক্ষী ও ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে রাজ্জাকের সহধর্মীনী রাজলক্ষী বলেন, বুধবার সকালে ঘুম ভাঙার পরে শ্বাসকষ্ট অনুভব করার পরে তিনি (রাজ্জাক) হাসপাতালে গেছেন। তিনি হাসপাতালে ভর্তি হননি তবে সেখানে চিকিৎসা নিচ্ছেন। রাজ্জাককে হাসপাতালে পর্যবেক্ষণ বিষয়ে ডা. শাগুফা আনোয়ার বলেন, সকালে হাসপাতালে আসেন রাজ্জাক। এরপর তার শারীরিক অসুস্থতা বিষয়ে পরীক্ষার পরে তার শ্বাসকষ্ট ও ইনসোমনিয়ার বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনার পরে তাকে আমরা পর্যবেক্ষণে নেই। বিষয়টি সেরকম গুরুতর কিছু নয়। কয়েকদিন আগেও তিনি বাসায় ফেরার পরে আবার হাসপাতালে এসেছিলেন শ্বাসকষ্ট নিয়ে।


প্রসঙ্গত, গত ২৬ জুন সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হন রাজ্জাক। এরপর বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. আদনান ইউসুফের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হয় এবং আইসিউতে ভর্তি করা হয়। এরপর ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। এরপর ২৮ জুন বক্ষব্যাধি, হৃদরোগ, মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেন। নায়করাজ রাজ্জাক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল