রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আসছেন ওআইসি মহাসচিব আইয়াদ

news-image

downloadইসলামী সম্মেলন সংস্থা-অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব আইয়াদ বিন আমিন মাদানি দুই দিনের সফরে ঢাকা আসছেন। তিনি আগামী ২২ ও ২৩ আগস্ট ঢাকা সফর করবেন। মহাসচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার দ্বিতীয় ঢাকা সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। আইয়াদ বিন আমিন মাদানির সফরকালে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে থাকবে। বাংলাদেশের সঙ্গে ওআইসির সহযোগিতা জোরদার ও সম্প্রসারিত করাই সাবেক সৌদি মন্ত্রী আমিন মাদানির এই সফরের মূল লক্ষ্য বলে জানা গেছে। আর্থ-সামাজিক অবস্থা উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, সুশীল সমাজের ভূমিকা, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ওআইসি। এছাড়া ওআইসি মনে করে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

সে কারণে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করে যাবে বলেও জানিয়েছিল সংস্থাটি। ওআইসি মহাসচিবের ঢাকা সফরের সময় মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের মূল সমস্যা রোহিঙ্গা ইস্যুটিও তার সামনে তুলে ধরা হবে। মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য ওআইসির সহযোগিতা চাওয়া হতে পারে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ