,

লন্ডনে খালেদা জিয়াকে প্রতিঘাতের ঘোষণা আওয়ামী লীগের

news-image

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে বাঙালি পাড়ায় আওয়ামী লীগ-বিএনপি রাজনীতিতে যারা জড়িত রয়েছেন তাদের মাঝে কয়েকদিন ধরে একটা উত্তেজনা দৃশ্যমান হয়ে উঠছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাক্তিগত সফরে লন্ডনে এসেছিলেন। এসময়ে তাঁর আগমনের প্রবেশদ্বার হিথ্রো বিমান বন্দর থেকে শুরু করে সফরসূচীর প্রতিটি ভেনুতে বিএনপির পক্ষ থেকে আয়োজিত ক্ষোভানুষ্ঠানে কালোপতাকা প্রদর্শন, ডিম ইত্যাদি নিক্ষেপসহ নানা কাণ্ড সংঘটিত হয়। এমনকি এবিষয়টি ব্রিটেনের হাউস অব কমন্সের বিতর্কানুষ্ঠানেও আলোচিত হয়।
এমন প্রেক্ষাপটের মাঝে বেগম খালেদা জিয়ার ‘চিকিৎসার’ নামে লন্ডন সফর ঘোষণায় তাঁর প্রতিপক্ষ বলয়ে উত্তেজনা-হুতাশ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ আজ মঙ্গলবার পূর্বলন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে- “বিএনপি নেত্রী খালেদা জিয়াকে যুক্তরাজ্যের যেখানেই দেখা যাবে সেখানেই প্রতিঘাত করা হবে।” ব্রিকলেনের বন্ধুখান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে বলা হয়, “খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রকে নস্যাৎ করতে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের আশ্রয় নিয়েছে। তিনি একজন কুখ্যাত উস্কানীদাতা নেত্রী। আগুন সন্ত্রাসী। পেট্রোল বোমা ছুঁড়ে ২৫৬ জনকে হত্যা করেছেন। এতেও তাঁর খায়েশ মেটেনি।  আমরা তাঁর যুক্তরাজ্য আগমনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বলা হয়, ‘এই খালেদা জিয়া গত ৫ জানুয়ারি থেকে ৯০দিন অবরোধের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুণ দিয়ে মানুষ পুড়িয়ে মারায় মদদ দিয়েছেন। এখনও বার্ণ ইউনিটে অনেক আগুণে পোড়া লোক কাতরাচ্ছেন। কয়েক শতাধিক লোক সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন।’


লিখিত বক্তব্যে বলা হয়- “সন্ত্রাসের রানি খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড  হামলা করে ২২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। সেদিন প্রাণে বেঁচে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী-জননেত্রী শেখ হাসিনা। তাঁকে (হাসিনাকে) হত্যা চেষ্টার সাথে জড়িত ছিলেন বেগম খালেদা জিয়া।” সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ প্রশ্ন তুলে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বে তিনি (খালেদা জিয়া) শর্ত দিয়েছিলেন, তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেন না। সম্প্রতি তিনি বলছেন, তত্বাবধায়ক সরকার ছাড়াও অন্য কোন কাঠামোর সরকারের অধীনে তিনি এবং তার দল নির্বাচনে যেতে রাজি আছেন। এই প্রস্তাব তো ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বে ছিল । তাহলে এতো মানুষ হত্যা করে খালেদা জিয়া কোন রাজনীতি করলেন?
“বেগম খালেদা জিয়া, আপনি মানুষের লাশের উপর দিয়ে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে লন্ডনে আসবেন- এখানকার প্রবাসী বাঙালিরা আপনাকে স্বাগত নয়, প্রতিঘাত করবে উল্লেখ করে বলা হয়- আওয়ামী লীগ নেতা-কর্মী প্রস্তুত রয়েছে।” সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। অন্যান্যের মধ্যে ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান, শামসুদ্দিন আহমদ মাস্টার প্রমূখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা