,

নায়িকা, তবে ঠোঁট দেবেন না

news-image

একজনের বোন এমনিতেই গায়িকা হিসেবে সুনাম কুড়িয়েছেন। আরেকজনের নামেই রয়েছে কৃতিত্বের ছোঁয়া। বলিউডের নয়া ট্রেন্ডে নাম লেখালেন কোন দুই তারকা? গান গাওয়ার জন্য পারিশ্রমিক পাবেন কি না, জানা নেই। কিন্তু গান গাওয়ার জন্য সকলেই প্রায় এক পায়ে খাড়া। হ্যাঁ, এটাই এখন বলিউডের লেটেস্ট ট্রেন্ড। হাল আমলে সকলেই প্রায় প্রিয়াঙ্কা চোপড়ার কথা জানেন। এই চমকদার নায়িকা শুধু অভিনয়ের জন্যই নয়, গানের জন্যও প্রশংসা কুড়িয়েছেন বিস্তর। এমনকী তাঁর নিজের মিউজিক অ্যালবামও রয়েছে। প্রিয়াঙ্কার পর এখন গায়ক-নায়ক বা গায়িকা-নায়িকা লাইনে একেবারে ঢল নেমে গিয়েছে। উদাহরণ চান? অন্তত চারটি নাম তো এখনই বলে ফেলা যায়। যেমন, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, কৃতি শ্যানন আর প্রিয়াঙ্কার বোন পরিণীতি চোপড়া। এদের মধ্যে কেউ অ্যাওয়ার্ড শো -তে গান গেয়ে দর্শক শ্রোতাদের তাক লাগিয়ে দিচ্ছেন, আবার কেউ গানের রিয়েলিটি শো-তে বিচারক হয়ে অনুরাগীদের হার্টবিট বাড়িয়ে দিচ্ছেন। সোনাক্ষী সিনহার নাম তো এই ক্ষেত্রে করাই যেতে পারে। অবশ্য নিন্দুকদের বক্তব্য, টিভির রিয়েলিটি শো'গুলোয় বিচারকদের মান মোটেও যাচাই করা হয় না।

'সুন্দর মুখের জয় সর্বত্র' এই প্রবাদ মাথায় রেখে টিভির শো-গুলোয় নায়িকা বা সেলিব্রিটিদেরই বিচারক করা হয় না। তাঁরা গান জানেন কি না, গান বোঝেন কি না, বা বুঝলেও কতটা, সেটা নিয়ে টিভি শো'র কর্তৃপক্ষ আদপেই ভাবতে রাজি নন। ফলে, সোনাক্ষী সিনহার মতো নায়িকারা রিয়েলিটি শো'তে দিব্য বিচারক হয়ে যান। আবার শ্রদ্ধা কাপুর কিংবা আলিয়া ভাটও গান-টাননা বুঝেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্রেফ চমক দেওয়ার স্বার্থেই নাকি গেয়ে বেড়ান।

সে যাই হোক, সমালোচনা সত্ত্বেও নায়িকাদের গায়িকার ভূমিকায় নিজেকে দেখার ইচ্ছে প্রবল। আর সেটাতেই সাম্প্রতিক সংযোজন কৃতি শ্যানন আর পরিণীতি চোপড়া। শোনা যাচ্ছে নিজের নতুন ছবিতে গানের ট্র্যাকে কৃতি আর শুধু 'লিপ' মেলাবেন না। বরং নিজেই গান গাইবেন। ঘনিষ্ঠ মহলে কীর্তি নাকি এও বলেছেন, গায়িকা হিসেবে নিজের ডেবিউয়ের জন্য তিনি নাকি মুখিয়ে রয়েছেন। আর তাঁর অনুরাগীরা যাতে দুর্দান্ত গান তাঁর কণ্ঠ থেকে পেতে পারেন, সে ব্যাপারেও তিনি নাকি কনফিডেন্ট। ফলে নায়িকা-গায়িকা লাইনআপে কৃতি যে একটা নতুন কীর্তি রাখতে চলেছেন তা প্রায় নিশ্চিত।

এবার আসা যাক পরিণীতির কথায়। অবশ্য 'দাদার কীর্তি'র মতো তিনি যে 'দিদির কীর্তি'কে ছাপিয়ে যেতে পারবেন তা নয়। কিন্ত্ত প্রিয়াঙ্কার বোন হয়ে পরিণীতি গান থেকে কি আর দূরে থাকতে পারেন? না, আর তাই পরিণীতিও জানাচ্ছেন, আগামী ছবিতে তিনিও অভিনয়ের পাশাপাশি প্লে-ব্যাকও করবেন। এখন স্রেফ অপেক্ষা! 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর