,

এবার ভারতে রোবট জীবন নিল মানুষের

news-image

ফের 'টার্মিনেটর'-এর হত্যালীলা! জার্মানির পর এবার ভারতের হরিয়ানায়। এ রাজ্যের মানেসরে মারুতির কারখানায় এক কর্মীকে খুন করেছে রোবট। মৃত কর্মীর নাম রামজি লাল। বয়স ২৪ বছর। বুধবার রাতে ঘটনাটি ঘটে। রামজি লাল কাজ করতেন মারুতির রোবোটিক বিভাগে। ওই বিভাগে কাজ করে ৬৩ জন কর্মী ও ৩৯টি রোবট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উত্তর প্রদেশের বাসিন্দা রামজি লাল একটি কাজে রোবটের কাছে যেতেই রোবটটি তাঁকে হাত দিয়ে পেঁচিয়ে হত্যা করে। প্রোগ্রামিং করা রোবটটির হাতে থাকা ওয়েল্ডিং করার রড ঢুকে যায় রামজির তলপেটে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে তিনি মারা যান।

ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে মারুতির মানেসর কারখানার কর্মীরা। তাদের বক্তব্য, রোবটটি আগে থেকে প্রোগ্রামিং করা ছিল, তা জানানোর প্রয়োজন মনে করেনি কর্তৃপক্ষ। কর্মী সংগঠনের নেতা কুলদীপ জাঙ্ঘুর বলেন, 'কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এ দুর্ঘটনা ঘটেছে।'

প্রাথমিক তদন্তে জানা গেছে, রোবটটির অনেকটা কাছে চলে গিয়েছিলেন ওই কর্মী। রোবটটি হাত দিয়ে তাঁকে ধরে ফেলে। কারখানার সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রাজেশ কুমার। মৃত কর্মীর পরিবার কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, হলিউডের 'টার্মিনেটর' ছবির মতোই গত ২ জুলাই জার্মানির ফোক্স ওয়াগন কারখানায় এক কর্মীকে আছড়ে ফেলে হত্যা করে একটি রোবট। সূত্র : দ্য হিন্দু।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা