,

বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গিরাই ব্লগারদের হত্যা করছে : হানিফ

news-image

বিএনপি-জামায়াতের মদদে যেসকল জঙ্গিগোষ্ঠীর উত্থান তারাই ব্লগারদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ২০০১-০৬ সালে বিএনপি-জামায়াত এই দেশকে যেভাবে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল সেই ষড়যন্ত্র এখনও চলছে। একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে তারাই জড়িত যাদের বিএনপি উত্থান ঘটিয়েছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্ত যেখানে আছে তারা সকলেই দেশের জন্য কথা বলে ও কাজ করে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ। বিএনপি কখনও মুক্তিযোদ্ধার দল ছিল না। জিয়াউর রহমান কখনও মুক্তিযোদ্ধা ছিলেন না। বঙ্গবন্ধুকে হত্যার পর রাজাকারদের পুনর্বাসন করেছিলেন জিয়া। তারই স্ত্রী বেগম খালেদা জিয়া মতিউর রহমানকে কৃষিমন্ত্রী বানিয়েছিলেন। মুজাহিদকে সমাজকল্যাণ মন্ত্রী বানিয়েছিলেন। জিয়া যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন না তাই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। পাকিস্তানি দোসরদের ক্ষমতায় বসিয়ে ছিলেন। সভায় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম, সুজিত রায় নন্দি, সংগঠনের ষাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা