,

আবারো হাসপাতালে নায়করাজ রাজ্জাক

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাক আবারো হাসপাতালে। বুধবার সকালে তিনি শ্বাসকষ্ট ও ইনসোমনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে যান।
হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে তাকে ভর্তি করানো হয়নি। নায়করাজের স্ত্রী রাজলক্ষী ও ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে রাজ্জাকের সহধর্মীনী রাজলক্ষী বলেন, বুধবার সকালে ঘুম ভাঙার পরে শ্বাসকষ্ট অনুভব করার পরে তিনি (রাজ্জাক) হাসপাতালে গেছেন। তিনি হাসপাতালে ভর্তি হননি তবে সেখানে চিকিৎসা নিচ্ছেন।
রাজ্জাককে হাসপাতালে পর্যবেক্ষণ বিষয়ে ডা. শাগুফা আনোয়ার বলেন, সকালে হাসপাতালে আসেন রাজ্জাক। এরপর তার শারীরিক অসুস্থতা বিষয়ে পরীক্ষার পরে তার শ্বাসকষ্ট ও ইনসোমনিয়ার বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনার পরে তাকে আমরা পর্যবেক্ষণে নেই। বিষয়টি সেরকম গুরুতর কিছু নয়। কয়েকদিন আগেও তিনি বাসায় ফেরার পরে আবার হাসপাতালে এসেছিলেন শ্বাসকষ্ট নিয়ে।
প্রসঙ্গত, গত ২৬ জুন সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হন রাজ্জাক। এরপর বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. আদনান ইউসুফের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হয় এবং আইসিউতে ভর্তি করা হয়। এরপর ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়।
এরপর ২৮ জুন বক্ষব্যাধি, হৃদরোগ, মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেন। নায়করাজ রাজ্জাক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ