,

আমিই জানি না…

news-image

আমার বিয়ের খবর আমিই জানি না! আমি এ ব্যাপারে কারও সঙ্গে কথাও বলিনি। আর যতটুকু জানি আমার পরিবারের কেউ এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। সত্যিই বিষয়টি দেখে খুব হতাশ হয়েছি। এভাবেই বিস্ময় প্রকাশ করলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সিমলা। সমপ্রতি ‘বিয়ে করছেন সিমলা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এর সত্যতা জানতে যোগাযোগ করা হলে সিমলা জানান তিনি এ মুহূর্তে বিয়ে করছেন না। শুধু তাই নয়, তার পরিবার থেকেও এ ধরনের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টিকে গুজব বলেই আখ্যা দিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মা অসুস্থ দীর্ঘদিন ধরে। চলচ্চিত্রের কাজের পাশাপাশি তার পেছনে সময় দিচ্ছি। বিয়ে নিয়ে এখন কোন ভাবনাই নেই। আর তাছাড়া আমার পরিবারও এখন এ ব্যাপারে কোন কথা বলছেন না। বিষয়টি সম্পূর্ণ গুজব। যারা সংবাদটি প্রকাশ করেছেন, কার কাছ থেকে জেনেছেন তা আমার জানা নেই। তাদের উদ্দেশে বলছি, কারও বিষয়ে সংবাদ করতে হলে অবশ্যই তার সঙ্গে কথা বলে যাচাই করা উচিত। এভাবে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব কিংবা পুরো সমাজকে বিভ্রান্তিতে ফেলার কোন মানে হয় না। উল্লেখ্য, শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আবির্ভাব ঘটে সিমলার। এ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। এরপর বেশ কয়েকটি হিট ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে নতুনদের ভিড়ে নিজেকে বেশি দিন ধরে রাখতে পারেননি। অবশ্য এখন আবার ফিরছেন ভিন্ন মেজাজে। ‘ম্যাডাম ফুলি টু’ ছবি নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। আর তাতে অভিনয় করবেন সিমলা। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান আশিক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ