,

ব্লগার হত্যা অগ্রহণযোগ্য: জাতিসংঘ

news-image

মানুষের মুক্তচিন্তার অধিকারের প্রতি জোর দিয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস বলেছেন, ব্লগার হত্যা 'অগ্রহণযোগ্য'। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সন্ত্রাসবাদ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। খবর: ইউএনবির
 রবার্ট ওয়াটকিনস বলেন, যদি কেউ দেশের আইন ভাঙে, তবে সেটা আলাদা বিষয়। কিন্তু হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের প্রতি জোর দিয়ে তিনি বলেন, মানুষের মতপ্রকাশের অধিকার থাকা উচিত। প্রত্যেকেরই নিজেদের মতামত স্বাধীনভাবে ও নির্ভয়ে প্রকাশের অধিকার থাকা উচিত। কর্মশালায় পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকও বক্তব্য দেন। এতে সরকারি কর্মকর্তাসহ বেসরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
গত শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের নিজ বাসায় খুন হন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়, যিনি নিলয় নীল নামে ফেসবুক ও ব্লগে লেখালেখি করতেন। ওইদিন দুপুরে দুর্বৃত্তরা বাসা দেখার কথা বলে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশে চারজন ব্লগার খুন হলেন। এর আগে এক বিবৃতিতে ওয়াটকিনস ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডকে 'আরও এক অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে জঘণ্যতম অপরাধ এবং সহনশীলতার ওপর আঘাত' হিসেবে আখ্যায়িত করেন। ব্লগার নীলাদ্রি হত্যায় জাতিসংঘের মহাসচিব বান কি-মুনও বিবৃতি দিয়েছিলেন। 
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব ব্লগার নিলয় নীল হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং বাংলাদেশে যাতে প্রত্যেকে মতপ্রকাশের স্বাধীনতাসহ অন্যান্য মানবাধিকার নির্ভয়ে ভোগ করতে পারে তা নিশ্চিত করতে নিলয় নীলসহ অন্য সব ব্লগার হত্যার ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা