,

ভাজা খাবার ও চিনিযুক্ত পানীয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি

news-image

যারা প্রচুর ভাজা-পোড়া খাবার খান এবং চিনিযুক্ত পানীয় পান করেন তাদের যারা স্বাস্থ্যসম্মত খাবার ও পানীয় খান তাদের চেয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫৬ শতাংশ বেশি।


মার্কিন গবেষকরা সোমবার একথা বলেন।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের চিকিৎসা গবেষণা বিষয়ক জার্নাল সার্কুলেশন-এ প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭ হাজার লোকের ওপর ছয় বছর ধরে চালানো সমীক্ষার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়।
বার্মিংহাম’স ডিভিশন অর প্রিভেন্টিভ মেডিসিনের ইউনিভার্সিটি অব অ্যালাবামার পুষ্টিবিদ প্রধান গবেষক জেমস শিকানি বলেন, আপনি যদি ঘনঘন ভাজা-পোড়া খাবার খান তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া এবং ধীরে ধীরে খাদ্যাভাস পরিবর্তন করার চেষ্টা করা উচিত।
তিনি বলেন, প্রথম প্রথম ভাজা-পোড়া খাওয়া প্রতিদিনের বদলে সপ্তায় তিন দিনে কমিয়ে আনুন এবং পরিবর্তে বেকড বা গ্রিলড চিকেন ও সবজি-প্রধান খাবার খাওয়া উচিত। কেননা, গবেষণায় দেখা যাচ্ছে যে ভাজা-পোড়া খাবারে অভ্যস্তদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে