,

জিএসপির জন্য কোনো উদ্যোগ নিতে রাজি নন বাণিজ্যমন্ত্রী

news-image

যুক্তরাষ্ট্রের বাজারে ১২২টি দেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) নবায়ন করা হলেও সেই তালিকায় নেই বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে এ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘জিএসপি পাওয়ার জন্য আমি কোনো উদ্যোগ নিতে রাজি না। আমরা আমাদের শর্ত পূরণ করেছি, আমাদের আর কিছু করার নেই।’ 
তারা রাজনৈতিক কারণে বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়নি দাবি করে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি ফিরে না পেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না।’ 
জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া ১৬টি শর্ত পূরণ করা হয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমার ধারণা ওই সব শর্তের চেয়েও আমরা বেশি কিছু করেছি, এরপরও তারা স্থগিতাদেশ প্রত্যাহার করবে না। রাজনৈতিক কারণ ছাড়া জিএসপি ফিরে না পাওয়ার কোনো কারণ নেই। ওবামা বাংলাদেশের প্রশংসা করেছেন, সেখানে সামান্য জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই।’

এ জাতীয় আরও খবর

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির