,

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে আবাসিক হোটেল ও ১০ দোকান ভস্মীভূত

news-image

 কুড়িগ্রাম শহরের বাজার রোডে সাগর সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে একটি আবাসিক হোটেল ও ১০ দোকান ভস্মীভূত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আড়ং নামে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের বাজার রোডে সাগর সুপার মার্কেটে আড়ং নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে ১০টি দোকান ও একটি আবাসিক হোটেল পুড়ে যায়। কুড়িগ্রাম, নাগেশ্বরী, উলিপুর এবং  লালমনিরহাটের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী উপপরিচালক সিরাজুল ইসলাম তরফদার জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ  করা সম্ভব হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ