,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

news-image

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হামিদ উল্লাহ (৩১) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে মদিনা এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হামিদকে পার্শ্ববর্তী মোওয়াসাত স্পেশালাইজড হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সৌদি প্রবাসী নিহতের মেঝো চাচা মোহাম্মদ ইসহাক নিশ্চিত করেছেন। নিহত হামিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা মিয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী আলহাজ মোস্তাফিজুর রহমানের ছেলে। মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামালের ছোট ভাই তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, হামিদ উল্লাহ গত ১৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। মদিনা শরীফের কাছাকাছি এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নিজের গাড়ি চালিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন বলে সৌদি আরবে অবস্থানরত স্বজনরা জানিয়েছেন। মোস্তফা রাফি (৫) নামে এক পুত্র সন্তানের জনক হামিদ। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে তিনি দেশে এসেছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ