,

লিবিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

news-image

লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল-থানি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক টেলিভিশন চ্যানেলে লাইভ সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, যদি আমার চলে যাওয়াটাই সমাধান হয়ে থাকে, তাহলে এখানেই আমার পদত্যাগের ঘোষণা দিলাম। আগামী রোববার (১৬ আগস্ট) সংসদে আমি আমার পদত্যাগপত্র দাখিল করবো।
এর আগে, লিবিয়ায় ঐক্যমতের সরকার গঠন করতে মঙ্গলবার জাতিসংঘের উদ্যোগে জেনেভায় নতুন করে এক শান্তি আলোচনা শুরু হয়েছে। এতে ত্রিপলিভিত্তিক সরকারের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন। উল্রেখ্য, গত বছর ইসলামিক বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট রাজধানী ত্রিপলি দখল করে নিলে, আল-থানির আন্তর্জাতিক স্বীকৃত সরকার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তবরুক থেকে কার্যক্রম পরিচালনা শুরু করে।
২০১১ সালে সাবেক শাসক মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় বিদ্রোহ শুরু হয়। দিনে দিনে এ বিরোধ চরমে ওঠে। এরই ধারায় বর্তমানে দেশটিতে দু’টো সরকার পরিচালিত হচ্ছে। এর একটি বিদ্রোহীদের গঠন করা ত্রিপলিভিত্তিক সরকার, অপরটি তবরুকভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত লিবিয়ার সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে