,

ভারত-পাকিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প

news-image

দিল্লি ও জুম্মু-কাশ্মীরের শ্রীনগরসহ ভারতের উত্তরাঞ্চলে বিভিন্ন স্থানে শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। লাহোর, ইসলামাবাদসহ পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়ও এ ভূমিকম্প অনুভূত হয়।

সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় ৪টায়) ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আফগানিস্তানের ফায়জাবাদ থেকে ৮৮ কিলোমিটার (৫৪.৬৮ মাইল) দূরে ২০৯ কিলোমিটার (১২৯.৮৭ মাইল) গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির ইসলামাবাদ, ফয়সালাবাদ, মিয়ানওয়ালি, পেশওয়ার ও সারগোদায়ও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ