,

১৫ আগস্ট জন্মদিন পালন : খালেদার বিরুদ্ধে মামলা

news-image

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে জন্মদিন পালন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা হয়েছে। বিএম কলেজের ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষার সদর সিনিয়র সহকারী জজ আদালতে সোমবার দুপুর ১টায় মামলাটি করেন।

আদালতের বিচারক এইচ এম কবির হোসেন পরবর্তী শুনানির জন্য মামলার নথি রেখে দেন।

মামলার অপর বিবাদীরা হলেন :

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার, জেলা দক্ষিণ সভাপতি এবায়দুল হক চাঁন, জেলা উত্তর সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ ও কোতোয়ালি থানা সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন।

মামলার বাদি মঈন তুষার বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী জাতির জন্য বেদনাদায়ক ঘটনা। এ দিনে ষড়যন্ত্রমূলকভাবে বেগম খালেদা জিয়া জন্মদিন পালন করেন, যা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রতিকার চেয়ে মামলাটি দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা