,

দীর্ঘ ১০ বছর পর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১০ বছর পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে সোমবার সকালে শিক্ষক সমিতির দুই গ্রুপের নেতাদের উপস্থিতিতে পৌর এলাকার বাগানবাড়ি প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে পৌর আদর্শ কেজি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিআরডিবির সভাপতি ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদুৎসাহী এম.এ.এইচ মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ দেওয়ান হাফিজ, স.ম.আজিজুর রহমান, মোঃ শাহজালাল, মোঃ আতিকুর রহমান, মোঃ রেজাউল করিম, ইকবাল হোসেন খন্দকার, আলী ফয়সল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুশফিকুর রহমান, মোঃ মনির হোসেন, সহকারী শিক্ষক জাকির আহমেদ খান ও মোস্তফা জামিল মোল্লা।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মোঃ দেওয়ান হাফিজকে সভাপতি, মোঃ আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি স.ম. আজিজুর রহমান, সহ-সভাপতি মোঃ শাহজালাল, নাছির উদ্দিন সরকার ও বেগম শাহীনূর, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির আহমেদ খান, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম ও মাহমুদা বেগম, সহ-সম্পাদক মোস্তফা জামিল মোল্লা ও পারভীন আক্তার, মহিলা সম্পাদক শরীফা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান জাহাঙ্গীর, অর্থ সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক আলী ফয়সল, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষা সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান বকুল, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক রোকেয়া দস্তগীর, যোগাযোগ সম্পাদক মোস্তফা দেলোয়ার, সাহিত্য সম্পাদক শাহানা আক্তার, সমবায় সম্পাদক মাহমুদুর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মোল্লা,সমাজকল্যাণ সম্পাদক খলিলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, কল্যাণ ট্রাষ্ট বিষয়ক সম্পাদক মিন্টু সূত্রধর, কাব স্কাউটিং সম্পাদক এম.এ.মোমেন।
সদস্যরা হলেন মোঃ মনির হোসেন, ইকবাল হোসেন খন্দকার, সুকুমার সরকার, মোঃ রমজান, হাসিনা চৌধুরী, ছবিনূর বেগম ও নাহার করিম চৌধুরী। সভায় সিনিয়র শিক্ষক মোঃ কামাল উদ্দিনকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সমন্বয়ক নির্বাচিত করা হয়। সভায় আগামী বছরের (২০১৬ ইং) ফেব্রুয়ারি মাসে সদর উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের