বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে সাগরে ২৫ ট্রলারে ডাকাতি : আহত শতাধিক

news-image

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে গণ লুটপাট চলছে। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অন্তত ২৫টি ফিশিং ট্রলার জলদস্যুর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে। মাছ, নগদ টাকা,মোবাইল সেট ও ফিশিং ট্রলারের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ায় অনেক ফিশিং ট্রলার সাগরে ভাসছে বলে খবর পাওয়া গেছে। জলদস্যু কবলিত ফিশিং ট্রলারের মাঝি মাল্লাদের উদ্বৃতি দিয়ে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমদ জানান,শনিবার গভীর সাগরে কমপক্ষে ২৫টি মাছ শিকাররত ফিশিং ট্রলারে জলদস্যুরা হানা দিয়ে সব কিছু নিয়ে গেছে। এসময় জলদস্যূরা অনেককে কুপিয়ে জখম করেছে। শতাধিক আহত হয়ে ছটফট করছে। ইঞ্জিনের মূল্যবান অংশগুলো খুলে নিয়ে যাওয়ায় অনেক ফিশিং ট্রলার সাগরে ভাসছে। জলদস্যুরা ৩টি উচ্চ অশ্বশক্তির ইঞ্জিনবোট নিয়ে সাগরে দস্যুতা চালিয়েছে বলে তিনি জানান। জলদস্যু কবলিত কয়েকটি ফিশিং ট্রলারের পরিচয় পাওয়া গেছে। এগুলো হচ্ছে,কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর মালিকানাধীন এফবি খাজা আজমীরী,আলহাজ্ব মোহাম্মদ ছিদ্দিক কোম্পানির এফবি নার্গিস,মহেশখালী উপজেলার মঈন উদ্দিনের এফবি আল্লাহর দান ও নুনিয়াছড়ার আবদু শুক্কুরের এফবি মায়ের দোয়া। মোশতাক আহমদ আরও জানান,ডাকাতির বিষয়টি আমরা মহিপুর থানা ও কোস্টগার্ডকে অবহিত করেছি। জরুরী ভিত্তিতে মাঝি মাল্লাসহ ফিশিং ট্রলারগুলোকে উদ্ধার করা না হলে অনেক প্রাণহানির আশঙ্কার কথাও বলেছি। কক্সবাজার কোস্টগার্ডের কমান্ডার রওনুকুল ইসলাম কাজল জানান,শনিবার রাত ১১টার দিকে এসব ডাকাতি হয়েছে। ইতিমধ্যে আমরা সাগরে টহল বৃদ্ধি করেছি। ডাকাতদের ধরতে চেষ্টা চলছে কিন্তু ডাকাতির ঘটনা গভীর সাগরে হওয়ায় কিছুটা অসুবিধা হচ্ছে। 


আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী জানান,সাগর এখন জলদস্যুদের দখলে। মাছ শিকার এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা। এভাবে চলছে মাছ শিকার বন্ধ করে দিতে হবে। 
এফবি আলম আরা’র মালিক আলহাজ্ব শফিকুর রহমান জানান,ঘুর্ণিঝড় কোমেন এর প্রভাবে অনেক দিন মাছ ধরা বন্ধ ছিল। আবহাওয়া অনুকূলে থাকায় এখন ফিশিং ট্রলারগুলো সাগরে মাছ শিকার করছে কিন্তু জলদস্যুরা হানা দিয়ে সব কিছু নিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে