,

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

news-image

ময়মনসিংহের তারাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের নামে অভিযান চালিয়ে অর্থ আদায়ের সময় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে তারাকান্দা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আলী আহমেদ মোল্লা বলেন, তারাকান্দা বাজারে এরা ভ্রাম্যমাণ আদালতের নামে জরিমানা করে অর্থ আদায় শুরু করে। এভাবে ১০ হাজার টাকা আদায় করে চলে যাওয়ার সময় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা মাইক্রোবাসসহ ওই দলের  আটজনকে আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে