,

উদ্ধার হওয়া বিমানের ডানার খণ্ডাংশ নিখোঁজ মালয়েশীয় বিমানের

news-image

ভারত মহাসাগরীয় ফরাসি দ্বীপ রিইউনিয়নে পাওয়া বিমানের ডানার খণ্ডাংশ নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর বলে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিশ্চিত করেছেন।
বুধবার তিনি বলেছেন, ফ্রান্সে ওই ধ্বংসাবশেষ পরীক্ষারত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সেটি ওই উড়োজাহাজের বলে নিশ্চিত হয়েছেন।
গত বছর মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর উধাও হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এই উড়োজাহাজ।
পরে রাডারের তথ্যে বিমানটি নির্দিষ্ট রুট ছেড়ে পুরোপুরি উল্টোদিকে ভারত মহাসাগরের দিকে চলে যায় বলে ইঙ্গিত মেলে।
কিন্তু তারপর থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক অনুসন্ধানেও বিমানটির কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।
এক সপ্তাহ আগে প্রত্যন্ত ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নে ওই খণ্ডাংশ পাওয়া যায়।
এক সংবাদ সম্মেলনে নাজিব রাজাক বলেন, বিমানটি উধাও হওয়ার পর থেকে গত ৫১৫ দিন পরিবারগুলো যে দুঃসহ চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এসেছে তা বর্ণনাতীত। আমাদের কাছে এখন বাস্তব প্রমাণ আছে যে, ফ্লাইট এমএইচ৩৭০ মর্মান্তিকভাবে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে শেষ হয়েছিল।
নাজিব রাজাক বলেন, মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমি আশ্বস্ত করতে চাই- বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজে বের করতে আমরা সম্ভাব্য সব কিছুই করব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে