,

ওয়াসিম আকরামের গাড়িতে গুলি

news-image

ইমরান খান ঘটনাটার তীব্র প্রতিবাদ জানালেন। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "করাচিতে ওয়াসিম আকরামের গাড়িতে গুলির ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।" বুধবার পাকিস্তানের বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরামের গাড়ির ওপর রাস্তায় গুলি চলে। গুলি তার শরীরে না লাগলেও গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
করাচি বিপজ্জনক শহর। আর সেখানে গোলাগুলির ঘটনা বিরল কিছু নয়। কিন্তু পুলিশ এটাকে সন্ত্রাসী হামলা বলতে নারাজ। তারা বলছে এটা রাস্তার ঝগড়া ফ্যাসাদের ফলাফলের মতো কিছু একটা। ঘটনা জানিয়ে ওয়াসিম বলেছেন, "একটা গাড়ি আমাকে ধাক্কা দিল। তাকে থামালাম। ওই গাড়ির লোক গাড়ি থেকে বের হয়ে আমার গাড়িতে গুলি করলো।" গাড়িটির নাম্বার টুকে রেখেছিলেন ওয়াসিম। পুলিশকে জানিয়েছেন। ওই নাম্বারের একটি গাড়ি আটকও করা হয়েছে। কিন্তু রং ভিন্ন। কাউকে এই ঘটনায় গ্রেফতার করা যায়নি। পুলিশ আশাবাদী, খুব দ্রুতই তারা এই ঘটনার হোতাকে ধরে ফেলবে।
বুধবার করাচী স্টেডিয়ামে যাচ্ছিলেন ওয়াসিম। তখনই রাস্তায় এই ঘটনা ঘটে। নিজেই গাড়ি চালাচ্ছিলেন ওয়াসিম। পথেই ঘটনা ঘটে। এই গ্রেট বোলার পাকিস্তানের ফাস্ট বোলিংয়ের নতুন প্রতিভা খুঁজে বের করার কাজে ব্যস্ত এখন। করাচী স্টেডিয়ামে ২০ জন নবীন ফাস্ট বোলারকে নিয়ে কাজ করছেন ওয়াসিম। এই ২০ জনকে সারা দেশের কয়েকটি জায়গায় ক্যাম্প চালিয়ে বের করে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপর তাদের আরো শাণিত করতে তুলে দিয়েছে ওয়াসিমের হাতে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা