বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীত্ব গেলে যাবে তবু অটোরিকশা চলাচলে ছাড় নয়

news-image

আমার মন্ত্রীত্ব গেলে যাবে, তবু মহাসড়কে অটোরিকশা চলাচলে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রেলওয়ে ওভারপাস এবং ফোর লেনের কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

এ সময় ফোরলেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আবদুস সবুর, সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবিব আহমেদ, সওজ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, ফোর লেনের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাছুম সারওয়ারসহ ফোরলেন ও সওজ’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
মহাসড়কে থ্রি হুইলারের বেপরোয়া চলাচলের কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে চালক-হেলপার ছাড়াও যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে। যে কয়েকদিন মহাসড়কে থ্রি হুইলার চলছে না- সে কয়দিন সড়ক দুর্ঘটনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তাই মহাসড়কে অটোরিকশা চলাচলে কোনো ছাড় দেয়া হবে না। এতে আমার মন্ত্রীত্ব গেলে যাবে।
জাতীয় মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা বহাল থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সাড়ে ৩ হাজার কিলোমিটার জাতীয় মহাসড়ক ছাড়া দেশের বাকী আড়াই লাখ কিলোমিটার সড়কে থ্রি হুইলার চলাচলে বাঁধা নেই। শহরেও এসকল বাহনের চলাচলে সরকার বাঁধা দিচ্ছে না।
– See more at: http://www.jugantor.com/current-news/2015/08/04/302784#sthash.XdIWkAIv.dpuf

এ জাতীয় আরও খবর

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল