বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর উজ্জল হত্যা মামলার আসামি হামিদ গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চাঞ্চল্যকর সিএনজি চালক মো. উজ্জল মিয়া (২৮) হত্যা মামলার অন্যতম আসামি হামিদকে (২৬) গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। গত সোমবার দিবাগত মধ্যরাতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের জনৈক মনোয়ারা বেগমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হামিদ জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে তার নিদের্শে বিজয়নগর থানা পুলিশের একটি দল বিষ্ণুপুর গ্রামের জনৈক মনোয়ারা বেগমের বাড়ি থেকে অভিযান চালিয়ে উজ্জল হত্যা মামলার অন্যতম আসামি হামিদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হামিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে তন্ত চলছে তদন্ত শেষ হলেই বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবু তাহেরের ছেলে সিএনজি চালক মো. উজ্জল মিয়া সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফিরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও উজ্জলের আর কোনো সন্ধান পাননি। এ ঘটনার পর থকে উজ্জলের সিএনজি অটোরিকশাটিরও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ২৫ মার্চ সকাল ১০টার দিকে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে উজ্জলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৬ মার্চ নিহতের ছোট ভাই সুজন মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক