,

শাকিব খান হচ্ছেন ক্রিকেটের ক্যাপ্টন

news-image

বিনোদন প্রতিবেদক‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবির নাম বদলে এখন হয়েছে ‘ক্যাপ্টেন’। না, কোনো জাহাজের ক্যাপ্টেন নয়, এই ক্যাপ্টেন ক্রিকেট দলের ক্যাপ্টেন। এই চলচ্চিত্রে শাকিবের চরিত্রের সঙ্গে মিল রেখেই এ নাম পরিবর্তন, বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির নির্মাতা সাফি উদ্দিন সাফি।
ছবির পাঁচটি গান ও কিছু অংশের শুটিংয়ের জন্য এখন ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আছেন সাফি। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, “পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ যখন আমি চিন্তা করছিলাম, তখন যে বিষয়টি আমার মাথায় ছিল তা হলো শাকিবের জন্য ভিন্ন একটি চরিত্র তৈরি করা। একদিন ফেসবুকে এক ছবিতে শাকিবকে দেখি, সে বাংলাদেশ ক্রিকেট দলের পোশাক পরে আছে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন দিয়ে জানি, এটা কোনো শুটিংয়ের ছবি নয়। ক্রিকেটার হিসেবে শাকিব কোনো অভিনয় করেনি। সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিলাম, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ করব ক্রিকেটের গল্প নিয়ে। শাকিব খান ছবির গল্প শুনেই বলেছিলেন, এই ছবির নাম ‘ক্যাপ্টেন’ হওয়া উচিত।
তখন থেকেই আমাদের নাম পরিবর্তনের একটা ইচ্ছা ছিল। গানের শুটিংয়ে এসে আমার সিদ্ধান্ত চূড়ান্ত করলাম নাম পরিবর্তনের। ছবির গল্পের সঙ্গেও নামটি মিলে যায়। তাই এখন থেকে ছবির নাম ‘ক্যাপ্টেন’।”
শুটিংয়ের জন্য ২ আগস্ট থেকেই ভারতে আছেন ছবির নায়ক শাকিব খান, অভিনেত্রী মৌসুমি হামিদ, পরিচালক সাফি উদ্দিন সাফিসহ ইউনিটের অন্যরা। গতকাল সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেন জয়া আহসান, ইমন ও শহীদুল ইসলাম সাচ্চু। আজ মঙ্গলবার থেকে তাঁরাও শুটিংয়ে অংশ নিচ্ছেন।
গেল বছরের ১৬ সেপ্টেম্বর এ ছবির শুটিং শুরু হয়েছিল। এরই মধ্যে ছবির সিংহভাগ চিত্রধারণের কাজ শেষ হয়েছে। শিডিউল ও ভিসা জটিলতার কারণে মাঝখানে কিছুদিন শুটিং বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে কাজ। দ্রুত কাজ এগোচ্ছে, কারণ আসছে ঈদেই ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক সাফি।
‘ক্যাপ্টেন’ ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। সব গানই লিখেছেন কবির বকুল। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও কৌশিক হোসেন তাপস। আর তাতে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা, কনা, তাসিফ, আসিফ আকবর, খেয়া ও সাব্বির।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা