,

জয়কে হত্যার হুমকির অভিযোগে জাসাস নেতার বিরুদ্ধে মামলা

news-image

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতি সংস্থার (জাসাস) এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা বাদী হয়ে সোমবার রাতে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ এনে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতি সংস্থার (জাসাস) নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।’
তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি-দক্ষিণ) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মোহাম্মদ উল্লাহ মামুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণের ষড়যন্ত্র’র অভিযোগে যুক্তরাষ্ট্রে কারাভোগকারী রিজভী আহমেদ সিজারের বাবা বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত