,

নাসিরনগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

news-image

নাসিরনগর সংবাদদাতা : “কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় আজ মঙ্গলবার উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউল ইসলাম সেলিমের সভাপতিত্বে ব্র্যাকের উপজেলা ম্যানেজার মোঃ আশরাফ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, ডাঃ মুকবুল হোসেন, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মোঃ নুরে আলম নাসিম, নিরঞ্জন দেবনাথ প্রমূখ। বক্তারা শিশুদের মায়ের দুগ্ধ পান বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থিত মা’দের তুলে ধরেন। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত মায়েরা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ হাসপাতালের কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে