,

দেবর-ভাবীর পরকীয়া, অতঃপর একসঙ্গে আত্মহত্যা

news-image

মানিকগঞ্জে দীর্ঘদিন পরকীয়ার পর অবশেষে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দেবর-ভাবী। সদর উপজেলার হাজীনগর কসবা গ্রামে সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
তারা হলেন- দেলোয়ার হোসেন (২১) ও সুইটি আক্তার (২০)। দেলোয়ার ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে, সুইটি দেলোয়ারের চাচাতো ভাই নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে কৃষ্টপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ দ্য রিপোর্টকে জানান, চাচাতো ভাই নজরুল প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রী সুইটির সঙ্গে দেলোয়ারের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে দেলোয়ারকে অন্যত্র বিয়ে করাতে চায় তার পরিবার। অন্যদিকে সুইটি স্বামীকে তালাক দিয়ে দেলোয়োরকে বিয়ে করতে চান। কিন্তু দেলোয়ার তার পরিবারকে রাজি করাতে পারছিলেন না। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য, মান-অভিমান চলছিল।
তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে সুইটির ঘরে প্রবেশ করেন দেলোয়ার। রাত একটার দিকে বাড়ির লোকজন টের পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকেন। তখন দুটি আড়ার সঙ্গে একজন ওড়না ও অন্যজনকে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে শেষরাতের দিকে লাশ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথিমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ