,

রূপগঞ্জে গার্মেন্ট শ্রমিককে গণধর্ষণ

news-image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গার্মেন্ট শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার নীলভিটা স্লুইসগেট এলাকায়। বর্তমানে ওই নির্যাতিতা পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ব্যাপারে ওই নারী জানান, নীলভিটা স্লুইসগেট এলাকায় ভাড়া বাড়িতে থেকে তিনি স্থানীয় একটি গার্মেন্টে চাকরি করেন। কয়েক দিন ধরে স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবক তাঁকে উত্ত্যক্ত করে আসছে। গত রবিবার রাতে তিনজন বখাটে সিঁধ কেটে তাঁর ঘরের ভেতরে ঢোকে।
একপর্যায়ে ওই বখাটেরা রশি দিয়ে তাঁর হাত-পা ও কাপড় দিয়ে চোখ বেঁধে তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে রূপগঞ্জ থানার
পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল হক বলেন, মেয়েটির সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে। ধর্ষকদের গ্রেপ্তারে পুলিশের একটি দল মাঠে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে