,

রাজধানীতে পরিত্যক্ত লাগেজের ভেতর শিশুর লাশ

news-image

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং কলেজের পাশে ফেলে রাখা লাগেজের ভেতর আনুমানিক আট-নয় বছরের এক শিশুর লাশ পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কালো রঙের ওই লাগেজের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশের শরীরে আয়রনের ছ্যাঁকা দেওয়ার চিহ্ন রয়েছে। তাদের ধারণা, শিশুটি কোনো বাসায় কাজ করতো। মারধরের কারণে সে নিহত হয়েছে। পরে লাশ গুম করার উদ্দেশ্যেই লাগেজে ভরে ফেলে রেখে যায় কেউ। শিশুটির পরণে শুধু একটা হাফ প্যান্ট ছিল। লাশটি উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক মইনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি কালো লাগেজ দেখতে পায় পুলিশ। লাগেজটি খুললে এর ভেতর আট-নয় বছরের একটি ছেলে শিশুর লাশ পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে