,

ফের নিয়মিত সুজানা

news-image

ঈদ গেল কিছুদিন আগে। এর মাঝে লম্বা সময় বিশ্রামে ছিলেন আলোচিত মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। তবে এখন কাজের সময় হয়েছে। আবার শুরু করতে যাচ্ছেন কাজ। এজন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছেন তিনি। আসছে কোরবানির ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয় করার কথা থাকলেও এখন চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি সুজানা। অবশ্য হাতে থাকা ধারাবাহিক নাটকগুলোর শুটিং ঠিকই শুরু করেছেন তিনি। বর্তমানে ‘অপূর্বা’ ও ‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিকের কাজ হাতে রয়েছে তার। এগুলোর শুটিং আগে থেকে করে এলেও নতুন লটের কাজ করছেন বলেই জানিয়েছেন সুজানা। এ প্রসঙ্গে তিনি বলেন, ধারাবাহিকগুলোর কাজে এখন সময় দেবো। পাশাপাশি কোরবানির ঈদের নাটকের শুটিং শুরু করবো। তবে প্রস্তাব থাকা সত্ত্বেও আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আশা করছি খুব শিগগির সব কাজ গুছিয়ে 
করবো। তবে এখন নাটকের ওপর জোর বেশি দিচ্ছি। কারণ, আগে নাটকটা শখের বশে করলেও এটি এখন ক্যারিয়ারের অংশ হয়ে গেছে। এদিকে নাটকে অভিনয়ের পাশাপাশি আবারও নতুন একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন সুজানা। সমপ্রতি সোয়েব ও এলিটার গাওয়া ‘ঘুম হয়ে’ শিরোনামে একটি গানের মডেল হয়েছেন তিনি। এর আগে হৃদয় খানের ‘আড়ালে’, ‘ভাল লাগে না’ ও ইমরানের গাওয়া ‘মানে না মন’ গানের ভিডিওতে কাজ করে আলোচনায় আসেন সুজানা। মিউজিক ভিডিওতে কাজ প্রসঙ্গে তিনি বলেন, আসলে এ কাজটি একেবারে ভাল লাগা থেকেই করি। তবে এটা আমার মূল কাজ নয়। এর আগের মিউজিক ভিডিওগুলো থেকে ভাল সাড়া পেয়েছিলাম বলেই ভাল নির্মাতা ও কো-আর্টিস্ট পেলে কাজ করতে সংকোচ করি না। সংগীত তারকা হৃদয় খানের সঙ্গে সুজানার বিচ্ছেদ হয়েছে মাস তিনেক আগেই। এরই মধ্যে মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে বিচ্ছেদের পর নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন সুজানা। তবে বিষয়টির কোন সত্যতা নেই বলে জানান তিনি। এ প্রসঙ্গে সুজানা বলেন, এসব একেবারেই ভিত্তিহীন। আর এ মুহূর্তে বিয়ে নিয়ে কিছু ভাবছি না। পরিবার ও মিডিয়ার কাজে বেশি ব্যস্ত থাকতে চাই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে